ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুর রউফ খান আর নেই

মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টরের উপআঞ্চলিক কমান্ডার ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (মানিকগঞ্জ -২) বীর মুক্তিযোদ্ধা  প্রিন্সিপাল আব্দুর রউফ খান আর নেই ( ইন্নালিল্লাহ ... রাজিউন)।


রোববার ভোর ৪টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুমের ছোট ভাই শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু তার ফেসবুক পেজে বড় ভাইয়ের মৃত্যুর খবরটি পোস্ট করে সবাইকে জানিয়েছেন।


রোববার বাদ আসর শিবালয়ের মালুচী হাইস্কুল মাঠে মরহুমের জানাজা শেষে উপজেলার ঘোনাপাড়া নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑